৯০ ডিগ্রি কোণ করে গলায় ঝুলিয়ে দিন।

ব্যথা কমার ওষুধ খান।

এক্সরে করুন।

না ভাঙলে

৫ – ৭ দিন হাত গলায় ঝুলিয়ে রাখুন।

দরকারমতো ব্যথা কমার ওষুধ খান।

ব্যথা কমলে কাঁধ এবং কনুইকে বিভিন্ন ভাবে ঘুরিয়ে সচল রাখুন।

ভাঙলে

কনুই থেকে কাঁধ অবধি প্লাস্টার। ৬ – ৮ সপ্তাহের জন্য।

প্লাস্টার কেটে ঠান্ডা-গরম সেঁক।

কাঁধ এবং কনুই বিভিন্ন দিক ঘুরিয়ে, উপর নীচ করে সচল রাখা।

আজকাল ইন্টারলকিং নেল অপারেশন করা হয় বেশির ভাগ সময়। প্লাস্টার লাগে না। ফলে অপারেশনের পর দিন থেকেই ব্যায়াম করা যায়। ১০ – ১২ দিন পর সেলাই কেটে ব্যান্ডেজ খোলা হয়। হাত কর্মক্ষম হয়ে যায় মোটামুটি তখন থেকেই। এ ছাড়া অপারেশন করে প্লেট স্ক্রু-ও লাগানো যেতে পারে।

অপারেশন করলে সেঁক দেওয়ার প্রয়োজন নেই।

এই ধরনের ফ্র্যাকচার বা ফ্র্যাকচার সেট করার পর কবজির কাছটা অকেজো হয়ে যায় কিছু ক্ষেত্রে। যাকে বলে রিস্টড্রপ। হলে এমারজেন্সি আপারেশন দরকার।