অর্থাৎ আঙুল আর গোড়ালির মাঝের হাড়। গর্তে পা পড়ে, হাই হিল উলটে চোট লাগে। সাধারণত কড়ে আঙুলের দিকে অর্থাৎ ৫ নম্বর মেটাটারসাল বোনেই চোট লাগে বেশি। চোট লাগলে হালকা করে ক্রেপ ব্যান্ডেজ বাঁধুন। পা উঁচুতে তুলে রাখুন। ব্যথার ওষুধ খান। এক্সরে করুন। না ভাঙলে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে রাখুন ৭ – ১০ দিন। পা উঁচুতে তুলে রাখুন। হাঁটাচলা কম করুন, প্রয়োজন হলে ব্যথার ওষুধ খান ৪ – ৫ দিন। ব্যান্ডেজ খুলে গরম-ঠান্ডা সেঁক দিন। ভাঙলে আঠা লাগানো ক্রেপ ব্যান্ডেজ বেঁধে রাখুন ৪ – ৬ সপ্তাহ। একেও স্ট্র্যাপিং বলে। কিছু ক্ষেত্রে হাঁটুর নীচ থেকে পায়ের পাতা পর্যন্ত প্লাস্টার করা হয়। পায়ের নীচে রবারের হিল লাগিয়ে দিলে অল্পস্বল্প হাঁটা যায়। ৪ – ৬ সপ্তাহ প্লাস্টার থাকে। প্লাস্টার কেটে শুরু হয় ব্যায়াম। পায়ের পাতা ওঠানো নামানো। গরম ঠান্ডা সেঁক চলে কিছু দিন।