রেডিয়াস এবং আলনা নামে দুটো হাড় আছে হাতে। কখনও একটা ভাঙে। কখনও বা দু’টোই ভেঙে যায়। এর নাম বোথ বোন ফোরআর্ম ফ্র্যাকচার । কী করবেন হাতের পাতা থেকে কাঁধ পর্যন্ত ৪ ইঞ্চি ক্রেপ ব্যান্ডেজ দিয়ে হালকা করে বেঁধে ৯০ ডিগ্রি কোণ করে গলায় ঝুলিয়ে দিন। ব্যান্ডেজ তুলো বা কাপড়ে একটা তক্তা মুড়ে, তার উপর হাত রেখে, ক্রেপ ব্যান্ডেজ বেঁধে গলায় ঝোলালে কষ্ট কম হয়। ব্যথার ওষুধ খান। এক্সরে করুন। না ভাঙলে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে রাখুন ৫ – ৭ দিন। প্রয়োজনে ব্যথা কামার ওষুধ খান। ব্যথা কমলে হাট ভাঁজ করুন, সোজা করুন। দিনে বেশ কয়েকবার। ভাঙলে বাচ্চাদের অজ্ঞান করে হাড় সেট করে পুরো হাত প্লাস্টার করে ঝোলানো হয় গলায়। প্লাস্টার ৬ – ৮ সপ্তাহ থাকে। দু-এক সময় অপারেশন করতে হতে পারে। প্লাস্টার খুলে কনুই এবং কবজিতে গরম- ঠান্ডা সেঁক দেওয়া হয়। মালিশ বা হাত টেনে সোজা করার চেষ্টা করা বিপজ্জনক। দিনে দু-তিন বার, ১০ – ১৫ মিনিট করে কবজি ও হাতের ব্যায়াম করতে হবে। বড়দের হাড় প্লেট, স্ক্রু বা রড দিয়ে জুড়ে প্লাস্টার করা হয় ৩ – ৪ সপ্তাহের জন্য।