পা একটু ফুলল কি ফুলল না ধরে নিলাম কিডনি ফেলিওর। শুরু হল টেনশন। নুন-জল খাওয়া কমিয়ে দিলাম। ডাক্তারের পরামর্শ ছাড়া ওয়াটার পিলও খেয়ে নিলাম গোটা কয়েক। তার পর মাথা ঘুরে, রক্তচাপ কমে ভর্তি হতে হল হাসপাতালে। বেশ কিছু গচ্ছা দিয়ে বুঝলাম স্ব-চিকিত্সার বিপদ। নিম্নলিখিত কারণে পা ফুলতে পারে --- বয়স হলে পায়ের মাংস পেশি কিছুটা শিথিল হয় বলে বেশি চলাফেরা করলে, অনেকক্ষণ পা ঝুলিয়ে বসলে বা দাঁড়ালে পা ফুলতে পারে। ওজন খুব বেড়ে গেলে এ রকম হয়। মারাত্মক রক্তাপ্লতা বা অপুষ্টিতে পা ফুলতে পারে। হাইপোথাইরয়েডিজমে পা ফোলে। ফোলে হার্ট ফেলিওর, কিডনি ফেলিওর, লিভার ফেলিওরে। কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস নামে হৃদরোগে। ভেরিকোস ভেনে। পেটে বড় টিউমার হলে রক্তবাহী শিরা উপশিরার পথ চেপে গিয়ে পা ফুলতে পারে। উচ্চ রক্তচাপে ব্যবহৃত কিছু ওষুধে সমস্যা হয়। গর্ভাবস্থায় অল্পস্বল্প ফুললে চিন্তা নেই। কিন্তু প্রেশার বেড়ে প্রি-একলামসিয়া হলে বিপদ। এক পা ফোলার কারণ মূলত দুটি — ডিপ ভেন থ্রম্বোসিস বা ডি ভি টি। লিম্ফিডিমা যেমন — ফাইলেরিয়া।