ঘুম থেকে উঠে শুরু হয় ব্যথা। পা রাখা যায় না মাটিতে। চলা ফেরা করলে কমতে শুরু করে। বসা থেকে উঠলেও একই ব্যাপার। অর্থাৎ চলাচলের মধ্যে থাকলে ব্যথা সহ্যসীমায় থাকে। বিশ্রামের পর শুরু করতে গেলেই মুশকিল। কী করবেন গরম জলে পা ডুবিয়ে রাখুন। বিশেষ করে রাত্রে শোওয়ার আগে। দিনে দু’ বার ৮ – ১০ মিনিট করে টিপ টো ব্যায়াম করুন। অর্থাৎ পায়ের আঙুলের উপর ভর দিয়ে গোড়ালি উঁচু করে দাঁড়ান। আবার পা পেতে দিন। নরম আরামদায়ক ফ্ল্যাট চটি বা জুতো পরুন। ব্যথা না কমলে এক্সরে এবং রক্ত পরীক্ষা করতে হবে। গোড়ালির হাড় বাড়লে এ রকম হয় অনেক সময়। ব্যথা অসহ্য হলে হাইর্ডোকর্টিসোন ইনজেকশন দিতে হতে পারে। সপ্তাহে একটা করে ৩ – ৪ সপ্তাহ। ব্যথার ওষুধে তেমন কাজ হয় না। অপারেশনেরও ভূমিকা নেই। নিয়ম মেনে চললেই অবস্থা আয়ত্তে থাকে। তথ্য : ডাঃ কুণাল সেনগুপ্ত