ফাইল দেখলেই গায়ে জ্বর। ঘণ্টা আটেক ঘাড় গুঁজে কাজ করার পর কী যে অবস্থা হবে! রোজই দু-চারটে প্যারাসিটামল বাঁধা। ডাক্তার না এ বার কলার পরতে বলেন! নিম্নলিখিত কারণে ঘাড়ে ব্যথা হতে পারে --- ঘাড় ঝুঁকিয়ে লেখা পড়া বা শোয়া বসার দোষে লাগাতার কম্পিউটারে কাজ করলে চোট লেগে স্পন্ডাইলোসিস বা বয়সজনিত হাড়ের ক্ষয়ে ফাইব্রোমায়াসাইটিস নামে মাংসপেশির ব্যথায় টনসিল বা গলার অন্য কোনও সংক্রমণে ডিস্ক প্রোলাপসে ঘাড় ব্যথার সঙ্গে হাত টন টন করে বা ঝিনঝিন অনুভুতি থাকে। ঘাড়ে টিউমার হয়ে। হাড়ের টি বি এবং অন্যান্য সংক্রমণে।