মাথায় বোঝা চাপিয়ে দেওয়ার মতো ব্যথা, ঘুমের অসুবিধে, টেনশন-পরিশ্রম-না খেয়ে থাকা-ঝগড়া-অশান্তির সঙ্গে সম্পর্ক থাকলে আপনি ভুগছেন টেনশন হেডেকে।

মাইগ্রেনের দপদপে ব্যথা আচমকা শুরু হয়। এক দিক বা দু’ দিকের কপালে বা মাথায়। কিছু ক্ষেত্রে মাথায় না হয়ে হয় ঘাড়ে বা কাঁধে। কয়েক ঘণ্টা থাকে। সঙ্গে আলো এবং আওয়াজে অস্বস্তি, বমিভাব বা বমি। অনেক সময় মাথা বা কপালের যে দিকে ব্যথা তার উল্টো দিকের গাল বা হাত অবশ হয়ে আসে। চোখে আলোর ফুলঝুরি দেখা দেয়। এক বার হওয়ার পর এক সপ্তাহ থেকে দু-এক মাস রোগী সুস্থ থাকেন।

চোখের কারণে হলে চোখ এবং মাথা ভারী হয়ে আসে, কপাল ব্যথা করে। চোখের কাজ করলে ব্যথা শুরু হয় বা বাড়ে।

অ্যাকিউট সাইনোসাইটিসে যন্ত্রণা বাড়ে বেলা বাড়ার সঙ্গে। সকালে কম, দুপুরে বেড়ে মারাত্মক আকার নেয়। মেয়াদি সাইনোসাইটিসে যন্ত্রণা শুরু হয় ঘুম থেকে ওঠা মাত্র। বেলা বাড়লে কমে যায়। সঙ্গে সর্দি, কাশি, নাক বন্ধ, গলা জ্বালা থাকতে পারে।

শোওয়া বসার ভুলে ব্যথা হয় সাধারণত মাথার পিছনে। এর সঙ্গে ঘাড় গুঁজে কাজ করা, এক দিকে মাথা ঘুরিয়ে রাখা, শক্ত বা নরম বালিশে শোওয়ার ইতিহাস থাকে।

অসহ্য মাথা ব্যথা নিয়ে ঘুম ভাঙা, সঙ্গে বমিভাব, বমি। বমি হওয়ার পর ব্যথা খানিকটা কমা, রাত্রে ব্যথার চোটে ঘুম ভেঙে যাওয়া ব্রেন টিউমার থেকে হতে পারে।

মেনিনজাইটিস, এনকেফেলাইটিস, স্ট্রোকের ব্যথা খুবই সাঙ্ঘাতিক। মাইগ্রেনেও অনেক সময় মারাত্মক ব্যথা হতে পারে।

আর যে সব কারণে মাথাব্যথা হয় তার নিজস্ব ধরন-ধারণ খুব একটা থাকে না।