মারাত্মক ব্যথায় মাথা ফেটে যাচ্ছে, সঙ্গে জ্বর, বমি, ঘাড় শক্ত, আচ্ছন্নভাব, শরীরের কোথাও অসাড় ভাব, দেরি না করে ইনসেনটিভ কেয়ার ইউনিটে ভর্তি হয়ে যান। সাধারণ ব্যথায় — প্যারাসিটামল খান। ৬৫০ মিলিগ্রাম। ব্যথা কমার জেল লাগাতে পারেন। চড়া আওয়াজ বা আলো থেকে সরে যান। চোখে, মুখ ভালো করে ধুয়ে বিশ্রাম নিন। ঘুমোতে পারলে আরও ভাল। না কমলে কিছু খেয়ে আরেকটি প্যারাসিটামল খান। অ্যালপ্রাজোলামও খেতে পারেন। তবে নিয়মিত হতে থাকলে কারণ খুঁজে ব্যবস্থা নিতে হবে। কারণ খুঁজতে কয়েকটি জিনিস খেয়াল করুন। যেমন — কখন ব্যথা হচ্ছে। ঠিক তার আগে কী কী ঘটনা ঘটেছে? কী খেয়েছেন, ওভার ইটিং হয়েছে কি না? ঝগড়া বা টেনশন চলছে? বেশি পরিশ্রম করছেন? নতুন কোনও স্প্রে বা সাবান ব্যবহার করেছেন? মহিলা হলে মাসিক চলাকালীন ব্যথার হেরফের হয় কি না। সব কিছু নথিবদ্ধ করে যদি দেখা যায় ব্যথা শুরু হওয়ার পিছনে কোনও কারণ আছে, কারণটি এড়িয়ে চললে ব্যথার প্রকোপ কমতে পারে। দু চার দিনে কষ্ট না কমলে ডাক্তার দেখান। প্রায় সব ব্যথারই নিজস্ব প্যাটার্ন থাকে। ফলে উপসর্গ দেখেই অভিজ্ঞ ডাক্তার রোগ ধরতে পারেন। কিছু ক্ষেত্রে দু’ একটি পরীক্ষা করতে হয়। যেমন — হঠাৎ মারাত্মক ব্যথা ব্যথা কমার বদলে বাড়ছে জ্বর আছে সঙ্গে নিউরোলজিকাল দোষ পাওয়া গেছে কোনও প্যাটার্নের সঙ্গেই না মিলছে না।