জ্বর, সর্দি, ঠান্ডা লাগা সব কিছুরই সঙ্গী হয়ে থাকে মাথাব্যথা। সমস্যা মিটে গেলে মাথাব্যথাও সেরে যায়। থাকাকালীনও তাকে সামলাতে দু’ একটা প্যারাসিটামলই যথেষ্ট। কিন্তু যখন এ রকম কোনও আপাত কারণ ছাড়াই বার বার ঘুরেফিরে আসতে থাকে মাথাব্যথা, দিনের পর দিন, বুঝতে হবে তাকে নিয়ে ভাবার সময় এসেছে। পর পর সাত দিন এ রকম হলে ব্যথার ওষুধ ফেলে দিন। যোগাযোগ করুন নিউরোলজিস্টের সঙ্গে। নিম্নলিখিত কারণে মাথাব্যথা হতে পারে --- টেনশন, বেশি পরিশ্রম, কম ঘুম, অনেকক্ষণ না খাওয়া মাইগ্রেন চোখের সমস্যা সাইনোসাইটিস দাঁতের সমস্যা শোওয়া বসার ত্রুটি ব্রেন টিউমার বা ব্রেন অ্যাবসেস মেনিনজাইটিস, এনকেফেলাইটিস, হাইড্রোকেফালাস ব্রেন হেমারেজ বা স্ট্রোক রক্তচাপ বাড়লে, ঘাড়ের স্পন্ডাইলোসিসে, ডায়াবেটিস বা রক্তাল্পতায়, কিডনির নানা অসুখে মাথাব্যথা হতে পারে। মাথায় চোট লাগলে অনেক সময় সব ঠিক হয়ে যাওয়ার পরও একটা ব্যথা থেকে যায় কয়েক মাস। একে বলে পোস্ট কংকাশন সিনড্রোম। ব্যথা বাড়তে থাকলে ক্রনিক সাবড্যুরাল হেমাটোমার কথা ভাবতে হবে।