কারণ গাউট টি বি সেপটিক আর্থ্রাইটিস। উপসর্গ অধিকাংশ সময় গাউটের ব্যথা সুরু হয় ভোরে, পায়ের বুড়ো আঙুলে। পরে অন্য গাঁটেও হতে পারে। লাল হয়ে ফুলে যায় অল্প জ্বর থাকতে পারে। কিছু দিনের মধ্যে কষ্ট কমে যায়। কেয়ক মাস পরে আবার শুরু হয়। পায়ের আঙুলে বেশি হয়। হাঁটু, গোড়ালি, পায়ের পাতা, কব্জি বা হাতের আঙুলেও হতে পারে। রক্তে ইউরিক অ্যাসিড বাড়ে। হাঁটু ফোলা, প্রচণ্ড ব্যথা, সন্ধেবেলা অল্প জ্বর, দুর্বলতা, ক্লান্তি, স্বাস্থ্যহনতা সচরাচর হাঁটুতে টি বি হলে হয়। জ্বর এবং প্রচণ্ড ব্যথার সঙ্গে রক্তে শ্বেতকণিকা খুব বেড়ে গেলে ব্যথার কারণ সেপটিক আর্থ্রাইটিস হতে পারে। কী করবেন সেপটিক আর্থ্রাইটিস হাঁটু ফুটো করে পুঁজ বার করে পরিষ্কার করে দেওয়া হয়। অ্যান্টিবায়োটিক খেতে হয় অনেক দিন। পর্যাপ্ত বিশ্রাম দরকার। চিকিত্সা করতে দেরি হলে হাঁটু নষ্ট হয়ে এতে পারে। টি বি টি বির ওষুধ খেতে হয় বছর দেড়েক। বিশ্রাম প্রায় মাস তিনেকের। কিছু ক্ষেত্রে অপারেশন করে হাঁটু পরিষ্কার করে দিতে হয়। কিছু দিন বিশ্রামের পর ডাক্তারের পরামর্শ মতো আস্তে আস্তে হাঁটুর ব্যয়াম করতে হয়। যথা সময়ে চিকিত্সা হলে হাঁটু আগের মতো হয়ে যেতে পারে। গাউট প্রচণ্ড ব্যথায় আইবুপ্রফেন, ইন্ডোমেথাসিন বা ন্যাপ্রোক্রিন খান। তবে ব্যথা কমানোর ওষুধ বেশি দিন খাওয়া ঠিক নয়। রোগ কমাতে দেওয়া হয় অ্যালোপিউরিনল। ওজন এবং রক্ত চাপ আয়ত্তে রাখা দরকার। কিডনির অসুখ দেখা দিলে যত তাড়া তাড়ি সম্ভব তার চিকিত্সা করান। গুরু পাক খাবার, খাসির মাংস, ডিম এবং মদ্যপান, বিশেষ করে রেড ওয়াইন খাওয়া বন্ধ করুন। শীতের সবজিতেও কিছু নিষেধাজ্ঞা আছে। তথ্য : ডাঃ কুণাল সেনগুপ্ত