আলো বাতাস খেলবে বলে ফ্ল্যাট নিয়েছিলাম পাঁচ তলায়। তখন কি আর জানি ৪০ পেরোলেই হাঁটু জবাব দেবে! সিঁড়ি ওঠা নামা না করার প্রেশক্রিপশন দেবেন ডাক্তার! নিম্নলিখিত কারণে হাঁটুতে ব্যথা হতে পারে --- অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউট কন্ড্রোম্যালাসিয়া প্যাটেলি টি বি, সেপটিক আর্থ্রাইটিস চোট জন্মগত ত্রুটি টিউমার কী করবেন প্রয়োজনমতো ব্যথার ওষুধ খান। ব্যথা কমার জেল হালকা করে লাগাতে পারেন। পারলে বিশ্রাম নিন। গরম সেঁক দিন। খুব ব্যথা হলে এবং ফুলে গেলে বরফ সেঁকও দেওয়া যায়। ব্যথা কমলে বিছানায় পা টান টান করে মেলে হাঁটু থাই টাইট করুন। ৫- ১০ সেকেন্ড পর ঢিলে করুন। যত ক্ষণ জেগে আছেন প্রতি ঘণ্টায় দু’ মিনিট করে করবেন। দু’ তিন দিনে ব্যথা না কমলে ডাক্তার দেখান। এক্সরে এবং রক্ত পরীক্ষা করান। রক্ত এবং এক্সেরেতে ত্রুটি নেই, কী করবেন কমবয়সি মেয়ে, সিঁড়ি দিয়ে নামতে গেলে হাঁটু ব্যথা করলে কন্ড্রোম্যালাসিয়া প্যাটেলি হওয়ার সম্ভাবনা আছে। রোগের কারণ মালাইচাকির পিছনের কার্টিলেজ ক্ষয়ে যাওয়া। ওজন কম হলে ব্যথা দু’ তিন দিনেই কমে যায়। না কমলে এবং অসহ্য ব্যথায় — আরও দু-এক দিন ব্যথার ওষুধ খান। নি ক্যাপ পরুন। ব্যথা না কমা পর্যন্ত সিঁড়ি ওঠানামা বন্ধ রাখুন। চলাফেরা কম করলে ভালো। ব্যথা কমলে হাঁটুর ব্যায়াম করুন। ওজন আয়ত্তে রাখুন। না হলে খুব দ্রুত অস্টিও আর্থ্রাইটিস হবে।