খুন্তি পড়ে যাচ্ছে, খারাপ হচ্ছে হাতের লেখা, কিছু দূর হাঁটলে বা দাঁড়িয়ে থাকলে ঝিন ঝিন করে ব্যথা শুরু হচ্ছে পায়ে, অনেক সময়ই বড় কোনও স্নায়ুরোগের পূর্বাভাস। যা ফেলে রাখলে পক্ষাঘাতের সম্ভাবনা। নানা কারণে এ রকম হতে পারে --- পেরিফেরাল নিউরোপ্যাথি বা হাত, পা, আঙুলের স্নায়ুর দুর্বলতা। এর মূলে আছে — অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যক্ষ্মা, মৃগী ইত্যাদি অসুখে ব্যবহৃত ওষুধ হাইপোথাইরয়েডিজম, হাইপোপ্যারাইরেয়ডিজম, পিটুটারি হরমোনের সমস্যা রিউমাটেয়েড আর্থ্রাইটিস এস এল ই রক্তে পটাশিয়াম এবং ক্যালসিয়াম কমে যাওয়া। এনট্র্যাপমেন্ট নিউরোপ্যাথি অর্থাৎ স্নায়ুপথ চেপে গিয়ে সমস্যা। প্রধান হল কারপাল টানেল সিনড্রোম নামের অসুখ। স্পন্ডাইলোসিস। ঘাড়ে হলে আক্রান্ত হয় হাত। নাম সারভাইকাল স্পন্ডাইলোসিস। কোমরে হলে লাম্বার স্পন্ডাইলোসিস, সমস্যা হয় পায়ে।