শুয়ে পড়ুন। নয়তো পড়ে হাত পা ভাঙবে। ওষুধ বা ক্রনিক কোনও অসুখের জন্য ঘুরছে কি না বোঝার চেষ্টা করুন। ডায়াবেটিস থাকলে সুগার কমতে পারে। গ্লুকোজ বা মিষ্টি খেয়ে নিন। প্রেসারের রোগী নতুন ওষুধ শুরু করলে বা ওষুধের ডোজ বদলালে সমস্যা হতে পারে। ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। ওষুধের মাত্রা ঠিক করার পরেও চোখ অন্ধকার করে মাথা ঘুরতে থাকলে কার্ডিওলজিস্ট দেখান। রক্তাপ্লতা বা অপুষ্টির সম্ভাবনা না থাকলে তো বিশেষ করে। ভেসোভেগাল অ্যাটাক হলে সেই জায়গা থেকে সরে যান। পা উঁচুতে রেখে শুয়ে পড়তে পারলে ভালো। ঘর বাড়ি, দেওয়াল ঘুরপাক খাচ্ছে, কাশি, কানে শোঁ শোঁ আওয়াজ, বমিভাব, সিনারিজিন বা বিটাহিস্টিন জাতীয় ট্যাবলেট খান। চোখ বন্ধ করে শুয়ে থাকুন। সমস্যা কমে গেলে নাক কান গলা বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন। না কমলে তৎক্ষণাৎ ডাক্তার। মাথা ঝিমঝিমের সঙ্গে ব্যালান্সের অভাব হলে দেরি না করে নিউরোলজিস্ট দেখান। তথ্য : ডাঃ সুকুমার মুখোপাধ্যায়