আমরা অসুস্থ হই‚ ডাক্তার দেখাই‚ ওষুধ খাই এবং ঠিক হয়ে যাই। যদিও এটাই সঠিক পদ্ধতি‚ কিন্তু অনেকবার এমন হয় যে ঘরোয়া পদ্ধতিতে আমরা নিজেরাই নিজেদের ট্রিটমেন্ট করি। এবং এতেও ঠিক হয়ে যাই। আজকে রইলো এমন কিছু ঘরোয়া পদ্ধতি যা খুবই কার্যকারী। ১) হেঁচকি : এক চামচ চিনি এই ক্ষেত্রে আপনাকে রক্ষা করতে পারে| গবেষণা করে দেখা গেছে খুব সহজেই হেঁচকি থামিয়ে দেয় এক চামচ চিনি। চিনি ডায়াফ্রাম মাসল কে শান্ত করে ফলে হেঁচকি ওঠা দ্রুত কমে যায়। ২) মুখের দুর্গন্ধ : বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যাদের মুখ থেকে দুর্গন্ধ বেরোয় তাদের পেটও খারাপ থাকে। দই এই ক্ষেত্রে উপকারী| কারণ দই ব্যাকটেরিয়াল অ্যাকটিভিটি কে নিউট্রালাইজ করে অ্যাসিড রিফ্লাক্স কমিয়ে দেয় যার থেকে মুখের দুর্গন্ধ হয়। ৩) গলা ব্যথা : বেশিরভাগ ক্ষেত্রে শরীরে কোনরকম ইনফ্লেমেশন হলে শরীর তার প্রতিরোধ করে এবং সেই কারনে গলায় ব্যথা হয়। এই ক্ষেত্রে হাল্কা গরম জলে নুন মিশিয়ে গার্গল করুন| দিনে তিনবার করলেই গলায় ব্যথা ঠিক হয়ে যাবে। ৪) কাশি : গবেষণা করে দেখা গেছে কাশি সারাতে কাফ সিরাপের থেকে অনেক বেশি উপকারী হলো ডার্ক চকোলেট। আর ডার্ক চকোলেট খেলে ড্রাউজিনেস এবং কনস্টিপেশন কোনটাই হবে না। ৫) নেইল ফাংগাস : নখে ফাংগাল ইনফেকশন হলে নখ মোটা‚ খসখসে এবং বিবর্ণ হয়ে যায়। এটা সারানোর সব থেকে ভালো ঘরোয়া উপায় হলো ভিক্স জাতীয় কিছু লাগিয়ে নেওয়া| দিনে ৩-৪ বার নখের ওপর ভিক্স লাগাতে হবে| ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। ৬) টেনশন থেকে মাথা ব্যথা : অনেক সময় স্ট্রেসের কারণে মাথায় ব্যথা শুরু হয়ে যায়। এইরকম হলে ওষুধ না খেয়ে দাঁতের মাঝে শক্ত করে একটা পেন্সিল চেপে ধরুন। দেখবেন কিছুক্ষণের মধ্যে ব্যথা কমে যাবে। ৭) ইনসমনিয়া : শোওয়ার আগে এক মুঠো চেরি খেয়ে নিন। চেরি জ্যাম বা চেরি জুস ও খেতে পারেন। এতে মেলাটোনিন নামের হরমোন পাওয়া যায় যা ঘুমোতে সাহায্য করে। সব থেকে ভালো হয় এরপর যদি গরম জলে চান করে নেন। ৮) পায়ের দুর্গন্ধ : পা ভালো করে ধুয়ে নিন। এরপর দুই মগ জলে অল্প ভিনিগার মিশে নিন। এইবার এতে পা ডুবিয়ে রাখুন‚ কড়া চায়ের লিকারেও পা ডুবিয়ে রাখতে পারেন। ৩০ মিনিট পর পা ধুয়ে নিন। একটা কথা মনে রাখবেন পায়ে কোনরকম ক্ষত থাকলে ভিনিগার বা চায়ের লিকারে পা ভেজাবেন না। ৯) দাঁত সাদা করতে : একটা স্ট্রবেরি চটকে নিন। এবার এতে এক চিমটে বেকিং সোডা মেশান। এই পেস্টটা নরম টুথব্রাশ দিয়ে দাঁত তিন চার মিনিট ব্রাশ করুন। তিনমাস অন্তর এমনটা করুন। দাঁত একদম পরিষ্কার এবং ঝকঝকে সাদা হয়ে যাবে। ১০) হ্যাংওভার কাটাতে : প্রচুর মদ খেলে শরীরে ভিটামিন বি এর ঘাটতি হয়‚ ফলে পরেরদিন হ্যাংওভার হয়। তাই শুতে যাওয়ার আগে B-50 complex supplement খান। এছাড়াও প্রচুর পরিমাণে জল পান করুন। সুত্র : বাংলা লাইভ