প্রসব-পরবর্তী বিপদের লক্ষণ : যদি শিশুর জন্ম দেওয়ার পরে কোনও মহিলার নিম্নলিখিত বিপদ-লক্ষণগুলি দেখা দেয়, তবে সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসার ব্যবস্থা করতে হবে: অজ্ঞান হয়ে যাওয়া, তড়কা, বা খিঁচুনি রক্তস্রাব, যা কমার বদলে বেড়েই যায় এবং যাতে জমাট বাঁধা রক্তের পিণ্ড(ক্লট) বা তন্তুর টুকরো থাকে জ্বর পেটে সাংঘাতিক ব্যথা, বা ব্যথা বাড়তে থাকা বমি ও পাতলা পায়খানা যোনি থেকে দুর্গন্ধ-যুক্ত রক্তস্রাব বা তরল নিঃসরণ বুকে সাংঘাতিক ব্যথা, বা শ্বাসকষ্ট বুকে বা পায়ে ব্যথা, ফোলা, এবং/ অথবা লালভাব কাটা জায়গায় (যদি মহিলাটির প্রসবদ্বার কেটে বা সিজারিয়ান সেকশন করে প্রসব হয়) ব্যথা, ফোলা, লালভাব বা/অথবা তরল নিঃসরণ যোনিপথ দিয়ে পেচ্ছাব বা পায়খানা নিঃসরণ পেচ্ছাব করার সময় ব্যথা মাড়ি, চোখের পাতা, জিভ, বা হাতের পাতা ফ্যাকাশে হয়ে যাওয়া