প্রসবের পরের ছয় সপ্তাহের মধ্যে, প্রসূতি অনেকগুলি শারীরিক ও মানসিক বদল অনুভব করেন : গর্ভাবস্থা ও প্রসবের চাপে তিনি বিষণ্ণ বোধ করতে পারেন বা কাঁদতে পারেন তাঁর শরীরের আভ্যন্তরীণ প্রত্যঙ্গগুলি, বিশেষত গর্ভ, আবার স্বাভাবিক মাপে ফিরে আসে গর্ভ নিঃসৃত রক্ত ও অন্যান্য তরল লাল থেকে ক্রমে ফ্যাকাশে হয় এবং প্রসবের চার সপ্তাহের মধ্যে বন্ধ হয়ে যায় যদি তিনি শিশুকে স্তন্য পান না করান, তবে মাসিক রজঃস্রাব ৪-৬ সপ্তাহ পরে আবার শুরু হয়, আর স্তন্য পান করালে আরও বেশ কয়েক মাস বন্ধ থাকে