প্রসবের পূর্বে ও পরে অতিরিক্ত রক্তপাত মায়ের মৃত্যুর একটি প্রধান কারণ। এ সব ক্ষেত্রে রক্ত দিলে জীবন বাঁচানো যায়। যে হেতু রক্ত কেনা যায় না, তাই প্রয়োজনে প্রসূতিকে রক্ত দেওয়ার জন্য স্বেচ্ছাসেবী রক্তদাতাদের (২-৩ জন) তৈরি রাখতে হবে।