বিভিন্ন ধরণের ওরাল গর্ভনিরোধকের মধ্যে আছে -- সমন্বিত ওরাল গর্ভনিরোধক এই ধরণের গর্ভনিরোধক বড়িতে বিভিন্ন অনুপাতে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন, এই দু’টি হরমোনই থাকে। এগুলি ঋতুচক্রের শুরুতে ডিম্বাশয়ে ইস্ট্রোজেনের মাত্রা বাড়িয়ে দিয়ে ডিম্বাণুর বৃদ্ধিতে বাধা দেয়। এখনকার কম মাত্রার কম্বিনেশন পিল (যেমন মালা-ডি) বেশি মাত্রার কম্বিনেশন পিল (যেমন ওভ্রাল) -এর থেকে বেশি নিরাপদ। যদিও এই ওষুধ সব মহিলার ক্ষেত্রে উপযুক্ত নয়। প্রোজেস্টেরন বড়ি ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন সমন্বিত বড়ি ডিম্বস্ফোটন বন্ধ করে। অন্য দিকে শুধুমাত্র প্রোজেস্টেরন বড়ি জরায়ুর শ্লেষ্মা বৃদ্ধি করে শুক্রাণু ও ডিম্বাণুর গতি কমিয়ে এবং জরায়ুর ভেতরের আবরণকে বাড়তে না দিয়ে গর্ভনিরোধ করে। এই বড়ির একাধিক সুবিধা আছে, যেমন বেশি কার্যকারিতা, ব্যবহারে সহজ এবং এটি যৌনসঙ্গমের সময় কোনও রকম বাধা সৃষ্টি করে না। কিন্তু মনে রাখতে হবে এর অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে।