অনিয়মিত ঋতু। কখনও কখনও বেশি মাত্রায়। গরম নিঃসরণ। রাতে ঘাম হওয়া। ঘুমের ব্যাঘাত হওয়া। ব্যথা বেদনার বৃদ্ধি। হার্টবিট বেড়ে যাওয়া। বারবার টয়লেটে যাওয়ার প্রবণতা। মুড পাল্টে যাওয়া, অস্বস্তি বা সব সময় শরীর খারাপ অনুভব হওয়া। মনোসংযোগ করার ক্ষেত্রে অসুবিধা। মেনপজ নারীর শরীরের স্বাভাবিক অবস্থা, একে কখনওই আটকানো যায় না। তবে মেনপজের পর কিছু ধরনের অসুস্থতা বাড়ার সম্ভাবনা রয়েছে। আগে থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা করতে পারলে সেগুলি আটকানো সম্ভব হয়। বাড়ে জীবনযাপনের গুণমান, আয়ুবৃদ্ধি হয় এবং বার্ধক্যজনিত অসুখ হওয়ার সম্ভাবনা কমে। মেনপজ হলে স্বাস্থ্য পরীক্ষা করে নেওয়ার সময় এসে যায়। পরবর্তী জীবনে কী কী করলে নিজের স্বাস্থ্য অটুট রাখা যায় সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। মূলত যে সব রোগ সম্পর্কে এই বয়সে সচেতন হতে হবে সেগুলি হল, ডায়াবেটিস, মোটা হয়ে যাওয়া, হার্টের গণ্ডগোল, অস্টোআর্থারাইটিস, অস্টিওপোরোসিস, ভুলে যাওয়া এবং ডিমেনশিয়া, হতাশাজনিত অবসাদ এবং ক্যান্সার।