ধূমপান ছাড়তে হবে। মদ্যপান কমাতে হবে। প্রতি দিন শারীরিক ব্যায়াম করতে হবে। স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করতে হবে। শরীরের ওজন নিয়ন্ত্রণ করতে হবে। মানসিক ভাবে উজ্জীবিত থাকা যায় এমন কাজে ব্যস্ত থাকতে হবে। ক্যান্সারের ঝুঁকি কমাতে নিয়মিত স্ক্রিনিং করাতে হবে। ষাট বছরের কম বয়সি মহিলাদের ক্ষেত্রে গরম অনুভব করা বা অন্য মেনপজজনিত লক্ষণ নিয়ন্ত্রণ করার ব্যাপারে এমএইচটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধু তাই নয়, সিএইচডি কমাতেও এটি কার্যকর ভূমিকা নেয়। যদি পারিবারিক ইতিহাসের দরুন বা অন্য ব্যক্তিগত কারণে আপনার রোগাক্রান্ত হওয়ার ঝুঁকির সম্ভাবনা বেশি থাকে তা হলে অন্যান্য ধরনের রোগের জন্য নির্দিষ্ট থেরাপির সাহায্য নিন। আপনার ব্যক্তিগত ক্ষেত্রে কী করা দরকার তা নির্ণয় করতে সব সময় চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। এখানে যা যা আলোচিত হল তা কতকগুলি সাধারণ পরামর্শ এবং কিছু তথ্য। ব্যক্তিগত স্তরে সমস্যায় পড়লে অতি অবশ্যই স্বাস্থ্যকর্মীদের সঙ্গে পরামর্শ করুন। সূত্র : ইন্টারন্যাশানাল মেনপজ সোসাইটি ২০১৪ প্রকাশিত বুকলেট। সংযুক্ত সুত্র ইম্সোকিএত্য ইন্দিঅন্মেনোপৌসেসোকিএত্য