এই বিষয় সম্মন্ধে এই পুত্তিকাটি জীবন বিমা সম্পর্কে নির্দেশাত্মক রূপে বিমা বিনিয়ামক ও বিকাশ প্রাধিকরণ (আইআরডিএ) দারা প্রস্তুত এবং শুধু সাধারণ তথ্যই প্রদান করে। এখানে প্রদত্ত কোনো তথ্যই বিমা পলিসির শর্ত ও নিয়মাবলি প্রতিহ্থাপন বা বাতিল করে না৷ পলিসির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য কিংবা অন্য কোনো অতিরিক্ত তথ্যের জন্য দয়া করে কোনো লাইসেম্সধারী এজেন্ট অথবা ব্রোকার অথবা আইআরডিএ-র সঙ্গে রেজিস্ট্রিকৃত কোনো বিমা কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন৷ জীবন বিমা জীবন বিমা হচ্ছে এমন এক আর্থিক কভার যা মানব জীবনের আকস্মিক স্থিতির সঙ্গে সম্পর্কিত, যেমন মৃত্যু, বিকলাঙ্গতা, দুর্ঘটনা, অবসৃতি ইত্যাদি। মানব জীবন প্রাকৃতিক ও দুর্ঘটনার কারণে মৃত্যু ও বিকলাঙ্গতার ঝুঁকির সম্মুখীন হতে পারে৷ যখন মানুষের জীবনে মৃত্যু আসে কিংবা কোনো ব্যক্তি স্থায়ী বা সাময়িক ভাবে বিকলাঙ্গতার শিকার হয় তখন পরিবারের রোজগারও কমে যায়। যদিও মানুষের জীবনের মূল্য নির্ধারণ করা যায় না, তবু পরবর্তী বছরগুলিতে রোজগারহানির ভিত্তিতে একটা আর্থিক অঙ্ক ছ্ির করা যেতে পারে। সেজন্যই জীবন বিমায় প্রতিশ্রুত অংক (অথবা ক্ষতির ক্ষেত্রে প্রদেয় গ্যারান্টিযুক্ত ধনরাশি) “লাভ'-এর রূপে দেওয়া হয়। পলিসির মেয়াদকালে বিমাকৃত ব্যক্তির মৃত্যুতে কিংবা দুর্ঘটনায় বিকলাঙ্গতার কারণে জীবন বিমা প্রোডাক্ট একটা নির্দিষ্ট অঙ্কের ধনরাশি প্রদান করে। আপনার জীবন বিমা কেনা উচিত কেন আমরা সকলেই নিয়লিখিত ঝুঁকির সম্মখীন হই; অত্যন্ত শীঘ্র মৃত্যু অত্যন্ত দীর্ঘ জীবন জীবন বিমার প্রয়োজন হয়: আপনার মৃত্যু হলে আপনার নিকটতম পরিবার যাতে কিছুটা আর্থিক সহায়তা পায় তা নিশ্চিত করতে আপনার সন্তানের শিক্ষা ও অন্যান্য প্রয়োজনে আর্থিক ব্যবস্থা করতে অবসর গ্রহণের পরে আপনার যাতে লাগাতার আয়ের উৎস থাকে সেজন্য ভবিষ্যৎ সঞ্চয়ের পরিকল্পনা করতে গুরুতর অসুস্থতা বা দুর্ঘটনার ফলে আপনার রোজগার কমে গেলে অতিরিক্ত আয়ের পথ সুনিশ্চিত করতে অন্যান্য তাৎক্ষণিক আর্থিক প্রয়োজন এবং জীবনশৈলীর প্রয়োজন পূরণ করতে কার জীবন বিমা প্রয়োজন প্রাথমিকভাবে, এমন যে-কোনো ব্যক্তির জীবন বিমা প্রয়োজন যার একটি পরিবার রয়েছে এবং যে রোজগার করে ৷ যেহেতু তাদের গৃহিণীদের পরিবারের প্রতি পরিষেবার মূল্য রয়েছে সেহেতু তাদেরও জীবন বিমা কভার প্রয়োজন! এমন-কি সন্তানদের ভবিষ্যৎ রোজগারের সম্ভাবনা ঝুঁকিযুক্ত হওয়ায় তারাও জীবন বিমার জন্য বিবেচিত হতে পারে। কতটা জীবন বিমা প্রয়োজন আপনার কী ধনরাশির জীবন বিমা কভারেজ দরকার সেটা বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করবে, যেমন: আপনার আশ্রিতের সংখ্যা কত আপনার কোনো দেনা বা বন্ধক রয়েছে কি না আপনার পরিবারের জন্য আপনি কী ধরনের জীবনশৈলী দিতে চান আপনার সন্তানদের শিক্ষার জন্য আপনার কত টাকা আপনার বিমার প্রয়োজন এবং সঠিক ধরনের কভার সম্পর্কে ধারণা পাওয়ার জন্য আপনার একজন বিমা এজেন্ট কিংবা ব্রোকারের সাহায্য নেওয়া উচিত৷ বিমা পলিসি গুলির প্রকার : মেয়াদি বিমা (টার্ম ইনসিওরেন্স) মেয়াদি বিমা দ্বারা আপনি এক নির্দিষ্ট সময়কালের জন্য সুরক্ষা প্রাপ্তি বেছে নিতে পারেন৷ মৃত্যু কিংবা পূর্ণ ও স্থায়ী বিকলাঙ্গতার ক্ষেত্রে যেদি সুবিধা প্রদান করা হয়), আপনার আশ্রিতকে লাভ মিটিয়ে দেওয়া হবে। মেয়াদি বিমায়, যার জীবন আ্যাসিয়োর-করা হয় সে যদি মেয়াদ পর্যন্ত বেঁচে থাকে তাহলে সাধারণত কোনো অথই প্রদেয় নয়৷ সম্পূর্ণ জীবন বিমা (হোল লাইফ ইনসিওরেন্স) সম্পূর্ণ জীবন বিমার সঙ্গে আজীবন সুরক্ষার গ্যারান্টি দেওয়া হয় আপনাকে। সম্পূর্ণ জীবন বিমা মৃত্যুকালীন লাভ দেয়, যাতে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার মৃত্যুর পরে আর্থিক ক্ষতির বিরুদ্ধে আপনার পরিবার সুরক্ষিত এটা আপনার উত্তরাধিকারীদের জন্য উত্তরাধিকার হিসেবে সম্পদ সৃষ্টির একটা আদর্শ পন্থাও বটে এনডাউমেন্ট পলিসি এনডাউমেন্ট পলিসি হচ্ছে একটি নির্দিষ্ট ম্যাচিওরটি তারিখ সহ সঞ্চয়ের সঙ্গে যুক্ত এক বিমা পলিসি। মেয়াদকালে আপনার দুর্ভাগ্যজনক মৃত্যু বা বিকলাঙ্গতার ঘটনায় আযাসিয়োর-করা অঙ্ক আপনার উপব্বত্বভোগীকে দেওয়া হবে৷ আপনি মেয়াদপূর্তি পর্যন্ত বেঁচে থাকলে পলিসিটির ম্যাচিওরিটি ধনরাশি প্রদেয়। মানি ব্যাক প্ল্যান অথবা ক্যাশ ব্যাক প্ল্যান এই প্র্যানের অধীনে আাসিয়োর-করা অঙ্কের কিছু শতাংশ সারভাইভ্যাল লাভ হিসেবে নির্দিষ্ট সময়ের ব্যবধানে বিমাকৃত ব্যক্তিকে ফেরত দেওয়া হয়৷ মেয়াদ শেষ হলে বাকি অর্থ ম্যাচিওরিটি মূল্য হিসেবে দেওয়া হয়৷ সারভাইভ্যাল লাভ যা-ই দেওয়া হোক-না কেন, আ্যাসিয়োর-করা পূর্ণ অঙ্কের জন্যই জীবনের ঝুঁকি কভার করা যেতে পারে৷ চিলড্রেন পলিসি সমূহ এই ধরনের পলিসিগুলি সন্তানের লাভের জন্য পিতামাতা বা সন্তানের জীবনের উপর নেওয়া হয়। এইরকম পলিসি দ্বারা পিতামাতা সন্তানের জীবনের বিভিন্ন অবস্থায় অর্থ প্রাপ্তির পরিকল্পনা করতে পারে৷ কিছু কিছু বিমাকারী পলিসির মেয়াদকালের মধ্যে পিতামাতা বা প্রস্তাবকের দুর্ভাগ্যজনক মৃত্যুর ক্ষেত্রে প্রিমিয়াম মকুব অফার করে। আ্যানুইটি (পেনশন) প্ল্যান কোনো কর্মচারী যখন অবসর নেয় তখন সে আর নিয়মিত বেতন পায় না, অথচ তার নিয়মিত রোজগারের প্রয়োজন অব্যাহত থাকে৷ প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুইটির মতো অবসরকালীন সুবিধা এক থোকে দেওয়া হয় যা প্রায়শ দ্রুত ব্যয়িত হয়ে যায় কিংবা দক্ষতার সঙ্গে বিনিয়োগ করা হয় না, আর তার ফলে কর্মচারীটি অবসর-পরবরতী দিনগুলিতে নিয়মিত রোজগারবিহীন হয়ে পড়ে। সেজন্য পেনশন হচ্ছে অবসরকালীন ব্যবস্থার এক আদর্শ উপায়, কারণ এটা নিয়মিত রোজগার রূপে সুবিধা। যখন আমাদের নিয়মিত রোজগার থাকে সেই সময়ে বুড়ো বয়সের জন্য অর্থের বন্দোবস্ত করাটাই বিচক্ষণতার পরিচায়ক, যাতে প্রয়োজেনের সময়ে সেই অর্থ সাহায্যে লাগে ৷ বৃদ্ধবয়সে আর্থিক স্বাধীনতা প্রত্যেকের জন্যই অত্যাবশ্যক৷ দুই প্রকারের আ্যানুইটি (পেনশন প্ল্যান) রয়েছে৷ তৎকালীন আ্যানুইটি তৎকালীন আ্যানুইটির ক্ষেত্রে, বিমা কোম্পানি থেকে আ্যানুইটি পেমেন্ট তৎক্ষণাৎ শুরু হয়। তৎকালীন আ্যানুইটির ক্রয়মূল্য প্রিমিয়াম) একটিমাত্র কিস্তিতে থোক টাকায় মিটিয়ে দিতে হয়। ডেফার্ড আ্যানুইটি ডেফার্ড আ্যানুইটি পলিসির অধীনে, বিমাকৃত ব্যক্তি বিমা কোম্পানিকে ভেস্টিং বয়স / ভেস্টিং তারিখ পর্যন্ত নিয়মিত অংশ প্রদান করে৷ তার কাছে একটি প্রিমিয়াম হিসেবে টাকা দেওয়ারও বিকল্প রয়েছে। তহবিলটি ফোল্ড) সুদ সহ জমা হতে থাকবে এবং সেই অর্থ ভেস্টিং তারিখে পাওয়া যাবে৷ বিমা কোম্পানি এই ফান্ডের বিনিয়োগের ব্যাপারে যত্ব নেবে এবং পলিসিধারকের কাছে ভেস্টিং বয়সে/ ভেস্টিং তারিখেএই কর্পাস ফান্ডের এক-তৃতীয়াংশ তুলে নেওয়ার বিকল্প রয়েছে, যা করমুক্ত। ফান্ডের বাকি দুই-তৃতীয়াংশ নিয়মিত আয় সম্প্রদান করার জন্য ব্যবহৃত হয়৷ (আ্যানুইটি (পেনশন) ক্রয়ের লক্ষ্যে ব্যবহৃত হয়।) ইউনিট লিংকড বিমা পলিসি ইউনিট লিংকড 'ইনসিওরেন্স পলিসি (ইউলিপ) হচ্ছে বিনিয়োগ ও সুরক্ষার সংযোগ এবং কীভাবে আপনার প্রিমিয়াম বিনিয়োগ করা হবে সে-সম্বন্ধে নমনীয়তা ও পছন্দের অনুমতি দেয়। ইউনিট লিংকড প্র্যানগুলিতে পোর্টফোলিওয় বিনিয়োগের ঝুঁকি আপনাকেই আপনাকেই বহন করতে হয় যেহেতু আপনিই বিনিয়োগকারী। বিশেষরূপে, পলিসিটি আপনাকে কয়েকটি ফান্ডের বিকল্প দেবে যেখানে আপনি বিনিয়োগ করতে পারেন৷ পলিসির জীবনকালে বিভিন্ন ফান্ডের মধ্যে বদলানোরও নমনীয়তা রয়েছে আপনার৷ ইউলিপের মূল্য আপনি যে-ফান্ডে বিনিয়োগ করেছেন তার বিদ্যমান মূল্যের সঙ্গে যুক্ত, যা আবার ফান্ডের কর্মকুশলতার ওপর নির্ভরশীল মৃত্যু বাস্থায়ী বিকলাঙ্গতার ক্ষেত্রে, পলিসিটি আযাসিয়োর-করা ধনরাশি (যে-সীমা পর্যন্ত আপনাকে কভার করা হয়েছে) দেবে, যাতে এটা জেনে আপনি আশুত্ত বোধ করতে পারেন যে আপনার পরিবার অকস্মাৎ আর্থিক ক্ষতি থেকে সুরক্ষিত। ইউলিপে ঝুঁকি ও রিওয়ার্ডের ভিন্ন ভিন্ন ডিগ্রি রয়েছে৷ ইউনিট লিংকড পলিসিতে প্রযোজ্য বিভিন্ন চার্জ রয়েছে এবং শুধু প্রিমিয়ামের বাকি রাশিই আপনার পছন্দ-করা/ ফালন্ডগুলিতে বিনিয়োগ করা হয়। আপনাকে মোট কত টাকা খরচ করতে হবে সেটা বোঝার জন্য আপনার বিমাকারী বা এজেন্ট বা ব্রোকারকে জিগ্যেস করে বুঝে নেওয়াটা গুরুত্বপূর্ণ ইউলিপ পলিসি কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার ঝুঁকি বহন ও বিনিয়োগের ক্ষমতার মূল্যায়ন জরুরি। লক-ইন সময়কাল, সারেন্ডার মূল্য, সারেন্ডার চার্জ ইত্যাদি সহ পলিসির বৈশিষ্ট্যগুলি বোঝার জন্য আপনাকে অবশ্যই পলিসির নিয়ম ও শর্তাবলি ভালোকরে পড়ে নিতে হবে ৷ উল্লিখিত সব ধরনের প্ল্যানই ইউলিপ প্ল্যানের অধীনে অফার করা যেতে পারে। জীবনবিমা সম্পর্কে ঘনঘন জিজ্ঞাসিত প্রশ্নাবলি পরম্পরাগত জীবনবিমা প্রশ্নঃ একটি পলিসি কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে আমার কী দেখে নেওয়া উচিত? উত্তরঃ আপনাকে অবশ্যই দেখতে ও যাচাই করে নিতে হবে যে ফেরত লাভের গ্যারান্টি লভ্য কি না, লক-ইন সময়কাল (পিরিয়ড) কত, প্রদেয় প্রিমিয়ামের বিস্তারিত বিবরণ, প্রিমিয়াম ডিফল্টের পরিণাম কী, রিভাইভ্যালের শর্ত কী,পলিসির নিয়মাবলি কী, কী কী চার্জ কেটে নেওয়া হবে, ঋণ পাওয়া যাবে কি না, ইত্যাদি। প্রশ্নঃ প্রস্তাব ও সেখানে অন্তর্ভুক্ত উদ্ঘাটনের গুরুত্ব কী? উত্তরঃ প্রস্তাবে লিপিবদ্ধ উদবাটনই কোনো পলিসির দায়-গ্রহণের (আন্ডাররাহিটিং) ভিত্তি এবং সেজন্য কোনো ভুল বিবৃতি বা উদ্ঘাটন দাবি নাকচের কারণ ঘটতে পারে। প্রশ্নঃ জীবন বিমায় কী কী বিশেষ ডাক্তারি রিপোর্ট দাখিল করা প্রয়োজন? উত্তরঃ কিছু কিছু প্রস্তাবের ক্ষেত্রে প্রবেশের বয়স, ম্যাচিওরিটিতে আ্যাসিয়োর-করা অঙ্ক, ব্যক্তিগত ও পরিবারের ইতিহাস প্রভৃতির উপর নির্ভর করে ঝুঁকি বিবেচনার জন্য বিশেষ ডাক্তারি রিপোর্ট প্রয়োজন হতে পারে। উদাহরণ স্বরূপ, প্রস্তাবকের ওজন যদি অত্যধিক হয় তাহলে 'ইলেকট্রো কার্ডিয়োগ্রাম, গ্লুকোজ টলারেন্স পরীক্ষা ইত্যাদি দরকার হতে পারে, আর অত্যধিক কম ওজনের প্রস্তাবকের জন্য রিপোর্ট সহ বুক ও ফুসফুসের এক্স-রে প্রয়োজন হতে পারে ৷ প্রশ্নঃ পরম্পরাগত জীবন বিমা পলিসিতে পেইড-আপ মূল্য বলতে কী বোঝায়? উত্তরঃ কোনো নির্ধারিত সময়কালের (পিরিয়ডের) জন্য অথবা তার পর পর্যন্ত যদি প্রিমিয়াম জমা দেওয়া থাকে এবং পরবর্তী প্রিমিয়াম দেওয়া না-হয়, তাহলে বিমাকৃত অঙ্ক (বিঃ অঃ) অঙ্ক আনুপাতিক হারে হ্রাস পায়, যা বিমাকৃত পূর্ণ রাশির সম অনুপাত বহন করে, কেননা বাস্তবে প্রদত্ত সংখ্যা পলিসিতে মূলত নির্দিষ্ট মোট সংখ্যার সঙ্গে সম্পর্কিতা ৷ উদাহরণস্বরূপ, আ্যাসিয়োর-করা অঙ্ক যদি