নতুন শিক্ষা নীতির অন্যতম বৈশিষ্ট্য হল শিশুকেন্দ্রিক শিক্ষা। তিন থেকে আট বছর বয়সি বাচ্চাদের জন্য শিক্ষা আরও আকর্ষণীয় করে তুলতে 'জাদুই পিটারা’ বা জাদুবাক্স নামে একটি ‘গেম-ভিত্তিক লার্নিং পেডোগোগিকাল’ পদ্ধতি চালু করা হয়েছে। শিশুদের মধ্যে কৌতূহল বৃদ্ধি করা জন্য প্লেবুক, খেলনা, ধাঁধা, পোস্টার, ফ্ল্যাশ কার্ড, গল্পের বইয়ের পাশাপাশি স্থানীয় সংস্কৃতি, সামাজিক প্রসঙ্গ এবং ভাষাগুলির মিশ্রণ হয়েছে এমন একটি ‘জাদুবাক্স’ চালু করা হয়েছিল। এই জাদু বাক্স তেরোটি ভারতীয় ভাষায় উপলব্ধ রয়েছে। এই বাক্সতে কেবল বই নয়, শিখন এবং শিক্ষণের জন্য অগণিত বিকল্প রয়েছে। এটি শেখার এবং শিক্ষাদানের পরিবেশকে সমৃদ্ধ করার, আরও শিশুকেন্দ্রিক, প্রাণবন্ত এবং আনন্দদায়ক করার লক্ষ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ। এই নতুন উদ্যোগের প্রশংসা করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে খেলার সময় শেখার ক্ষেত্রে এটি একটি দুর্দান্ত সাফল্য কারণ জাদু বাক্সটি শিশুদের মন আনন্দে ভরিয়ে তুলবে। সূত্র : প্রেস ইনফরমেশন ব্যুরো, ভারত সরকার