আইআইটি খড়গপুরের একদল বিজ্ঞানী গাছের জীবাশ্মে ট্রিপল আইসোটোপের সন্ধান পেয়েছেন। এর ফলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ৬৬ মিলিয়ন বছর আগে ভারতের দাক্ষিণাত্যে বিপর্যয়মূলক আগ্নেয়গিরি থেকেও অতিমাত্রায় বৃষ্টিপাত হয়েছিল। অগ্ন্যুৎপাতের কারণে ডাইনোসর-সহ সমস্ত প্রজাতির প্রায় ৮০% প্রাণীর বিলুপ্তি ঘটে। অক্সিজেন আইসোটোপগুলির ক্ষয়প্রাপ্ত চিহ্ন ক্রিটাসিয়াস যুগে ভারতে উচ্চ বৃষ্টিপাতের তথা ১৬০০ মিলিমিটার প্রতি বছরের ইঙ্গিত দেয়। “ডেকান ট্র্যাপ অগ্ন্যুৎপাতের সময় ভূমি ও সমুদ্র উভয়ের উপর বায়ুমণ্ডলীয় কার্বনডাই অক্সাইডের ঘনত্ব এবং তাপমাত্রা থেকে প্রাপ্ত তথ্যগুলি বিশ্লেষণ করা হয়। এটি ছিল প্রলয়কাল। সমগ্র মধ্য এবং পশ্চিম ভারতের চারপাশে, ডেকান ট্র্যাপ লাভাগুলি বিস্ফোরিত হচ্ছিল, পৃথিবীর গভীর অভ্যন্তর থেকে প্রচুর পরিমাণে কার্বনডাই অক্সাইড ছড়িয়েছিল। যার ফলে তৎকালীন বায়ুমণ্ডলে কার্বনডাই অক্সাইডের ঘনত্ব অনেকটাই বেড়ে যায়। এই পরিস্থিতির আগে এবং পরে পৃথিবীতে বৃষ্টিপাত আজকের মতোই স্বাভাবিক ছিল। এটি আমাদের ভবিষ্যৎ গ্রীনহাউস পৃথিবী কী হতে পারে তার একটি প্রাচীন অ্যানালগ ছিল, একথাই জানান এই গবেষণার নেতৃত্ব প্রদানকারী আইআইটি খড়গপুরের জিওলজি অ্যান্ড জিওফিজিক্স বিভাগের অধ্যাপক অনিন্দ্য সরকার। জীবাশ্ম জ্বালানি নির্গমন ২০২৩ সালে ২৮০ পিপিএম-এর প্রাক-শিল্প স্তর থেকে কার্বনডাই অক্সাইড ৪২০ পিপিএম বাড়িয়েছে। জলবায়ু মডেলগুলি থেকে দেখা যায় কার্বনডাই অক্সাইড দ্বিগুণ হলে বায়ুমণ্ডলীয় সঞ্চালন তীব্র হবে এবং এর ফলে বৃষ্টিপাত হবে৷ অনেক বিশেষজ্ঞ অবশ্য বিশ্বাস করেন বিশ্বউষ্ণায়ন এত দ্রুত হারে বাড়ার কারণে জলবায়ু পরিবর্তন এখন অপরিবর্তনীয় এবং আরেকটি ব্যাপক বিলুপ্তি আসন্ন। একথাও জানালেন অধ্যাপক সরকার। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল (আইপিসিসি) ২০২৩-এর প্রতিবেদন আমাদের সতর্ক করে যে, যদি কার্বনডাই অক্সাইড নির্গমন এবং বিশ্ব উষ্ণায়ন নিরবচ্ছিন্নভাবে চলতে থাকে তবে, সমস্ত মহাদেশে বৃষ্টিপাত বহুগুণ বৃদ্ধি পাবে। গ্রীষ্মমন্ডলীয় বায়ু স্তরের সঙ্গে যুক্ত মৌসুমি বৃষ্টিপাত-ও ভারতে ৪০ শতাংশ বৃদ্ধি পাবে। ডেকান ট্র্যাপগুলি হল পশ্চিম-মধ্য ভারতীয় উপমহাদেশের ৫০০,০০০ বর্গ কিলোমিটারেরও বেশি জুড়ে পৃথিবীতে বিস্ফোরিত হওয়া সবচেয়ে বড় বেসাল্টিক আগ্নেয়গিরির লাভাগুলির মধ্যে একটি৷ আমরা দাক্ষিণাত্য অঞ্চলের বেসাল্টিক লাভার উপর গঠিত হ্রদের চারপাশে বেড়ে ওঠা জীবাশ্ম গাছের অক্সিজেন আইসোটোপ বিশ্লেষণ করে অতীতের বৃষ্টিপাত সম্পর্কে তথ্য পুনরুদ্ধার করেছি। এই তথ্য থেকে দেখা যায়, একটি প্রাচীন বন জীবাশ্ম হয়ে গেছে বলে জানান অধ্যাপক সরকার। তিনি বলেন, আইপিসিসি-র এই পূর্বাভাস থেকে এটি পরিলক্ষিত হয়ে যে, ভবিষ্যতে আমাদের গ্রহের তাপমাত্রা অত্যন্ত বেড়ে যেতে পারে। এই জীবাশ্মগুলি থেকে দেখা গেছে, পূর্বে প্রতি বছরে ১৮০০ থেকে ১৯০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। সূত্র: পিআইবি