তরুণ পেশাদারদের জন্য দক্ষতা (ডেভেলপমেন্ট অফ অ্যাটিটিউট, নলেজ, স্কিল ফর হোলিস্টিক ট্রান্সফরমেশন ইন অ্যাডমিনিস্ট্রেশন)- র একটি নতুন সংকলন এখন সরাসরি পাওয়া যাবে আইগোট (iGOT) কর্মযোগী প্ল্যাটফর্ম-এ । সরকারি কাজে নিযুক্ত তরুণ পেশাদার ও পরামর্শদাতারা তাঁদের গুরুত্বপূর্ণ দায়দায়িত্ব যাতে নিপুণ দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে পারেন, সেইজন্য এই সংকলন (১৮ টি কোর্স) তৈরি করা হয়েছে । বর্তমানে নীতি আয়োগে কর্মরত ৪০ জন তরুণ পেশাদার ও পরামর্শদাতাকে এর মাধ্যমে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । ১৮ টি কোর্সের মধ্যে রয়েছে : সরকারের জন্য ডেটা-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ (ওয়াধওয়ানি ফাউণ্ডেশন), সরকারি কর্মীদের জন্য আচরণবিধি (আইএসটিএম), ওরিয়েন্টেশন মডিউল অন মিশন লাইফ (এমওইএফসিসি), অফিস পদ্ধতি (আইএসটিএম), কর্মস্থলে যোগা বিরতি (এমডিএনআইওয়াই), ফলপ্রসূ যোগাযোগ (আইআইএম-বি), জননীতি গবেষণার (আইআইপিএ) মৌলিক বিষয়সমূহ, অ্যাডভান্সড পাওয়ার পয়েন্ট (মাইক্রোসফ্ট), স্ট্রেস ম্যানেজমেন্ট (ডিওপিটি), কর্মস্থলে মহিলাদের যৌন হেনস্থা প্রতিরোধ (আইএসটিএম), নোটিং অ্যান্ড ড্রাফটিং (আইএসটিএম), নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতি (ওয়াধওয়ানি ফাউণ্ডেশন), ব্যক্তিগত ও প্রতিষ্ঠানগত মূল্যবোধ (ডিওপিটি), ভারত সরকারের সংস্কার উদ্যোগ (আইএসটিএম), ভারত সরকারের গণসংগ্রহ কাঠামো (ব্যয় দপ্তর), উপস্থাপনা দক্ষতা বৃদ্ধির উপায়সমূহ (জিএসআই) এবং অ্যাডভান্সড এক্সেল(মাইক্রোসফ্ট) । আইগোট কর্মযোগী প্ল্যাটফর্ম (https://igotkarmayogi.gov.in/) হল, একটি অন লাইন পোর্টাল, যেখানে সরকারি আধিকারিকদের কর্মদক্ষতা বৃদ্ধির দিশা রয়েছে। এই পোর্টালে অন লাইনে শিক্ষা, দক্ষ পরিচালন ক্ষমতা, কেরিয়ার ম্যানেজমেন্ট, আলোচনা, বিভিন্ন কার্যক্রম ও নেটওয়ার্কিং-এর ওপর ৬টি কার্যকরী হাব রয়েছে । সূত্র: পিআইবি