দক্ষিণ -পূর্ব রেল নিম্নলিখিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর থেকে বাঁকুড়া - মসাগ্রাম - বাঁকুড়ার মধ্যে মেমু ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে । ০৮১৮০ / ০৮০৯১ বাঁকুড়া - মসাগ্রাম - বাঁকুড়া মেমু (পুরোনো নম্বর ৬৮১৫১ / ৬৮১৫২) বাঁকুড়া - মসাগ্রাম মেমু (০৮১৮০) ট্রেনটি বাঁকুড়া থেকে দৈনিক ভোর ৫টা নাগাদ ছেড়ে মসাগ্রাম পৌঁছোবে সকাল ৭টা ৫৫ মিনিট নাগাদ। ফিরতি পথে ট্রেনটি (০৮০৯১) মসাগ্রাম থেকে দৈনিক সকাল ৮টা ৫ মিনিট নাগাদ ছেড়ে বাঁকুড়া স্টেশন পৌঁছোবে বেলা ১১টা নাগাদ। ০৮০৯৪ / ০৮০৯৭ বাঁকুড়া - মসাগ্রাম - বাঁকুড়া মেমু (পুরোনো নম্বর ৬৮১৫৩ /৬৮১৫৪) বাঁকুড়া - মসাগ্রাম মেমু (০৮০৯৪) ট্রেনটি বাঁকুড়া স্টেশন থেকে দৈনিক বেলা ১টা ২০ মিনিট নাগাদ ছেড়ে মসাগ্রাম পৌঁছোবে বিকেল ৪টে ১৫ মিনিট নাগাদ। ফিরতি পথে ট্রেনটি (০৮০৯৭) মসাগ্রাম স্টেশন থেকে দৈনিক বিকেল ৫টা নাগাদ ছেড়ে বাঁকুড়া স্টেশন পৌঁছোবে সন্ধে ৮টা নাগাদ। উল্লেখ করা যেতে পারে, আগে বিজ্ঞপ্তি দিয়ে যে তারিখ ঘোষণা করা হয়েছিল তাতে সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে। সূত্র: পিআইবি