বিএসএফ এর প্রয়াত কর্মচারীরা ছেলে-মেয়ে দের মানসিক ভাবে উজ্জীবিত করতে, সাহায্য ও কাউন্সেলিং এর জন্য একটি হেল্পলাইন চালু করা হয়েছে। একটি সংহত দৃষ্টিকোণ থেকে সাহায্যের হাত বাড়াতে 'সাহারা' নামক এই উদ্যোগের মাধ্যমে বিএফসফ এবং ন্যাশনাল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস (NCPCR) এর যৌথ উদ্যোগে এই হেল্পলাইন চালু করা হয়েছে। এর মাধ্যমে বিশেষজ্ঞরা কাউন্সেলিং এর পাশাপাশি শিশুদের অধিকার সংরক্ষণ এবং বঞ্চনা সংক্রান্ত অভাব-অভিযোগ শুনবেন। তাদের শিক্ষা,স্বাস্থ্য এবং অন্যান্য প্রয়োজন মেটানোর চেষ্টা করবেন।

'সাহারা' এই শিশুদের কেন্দ্রীয় সরকার ও বিএসএফ এর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সহায়তা পেতে সাহায্য করবে। এজন্য একটি স্বতন্ত্র টোল-ফ্রি টেলি-কাউন্সেলিং নম্বর - ১৮০০-১-২৩৬-২৩৬ এবং একটি ওয়েবলিংক - https:/www.ncpcr.gov.in চালু করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ডায়রেক্টরেট অফ ইন্ডিয়ান আর্মি ভেটেরান্স (ডিআইএভি) কর্তব্যরত অবস্থায় মৃত সৈনিক ও কর্মচারীদের পরিবারকে সাহায্য করার লক্ষে একটা সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। এর মাধ্যমে সেনা - কর্মচারীদের পরিবারবর্গের মতো বিএসএফ এর পরিবারের জন্যও বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি চালু করা হবে। এর মধ্যে রয়েছে মৃত কর্মচারীদের ছেলে-মেয়েদের জন্য ছাত্র বৃত্তি, বিধবাদের জন্য ভাতা, কম্পিউটার সহায়তা, উচ্চ শিক্ষায় সহায়তা এবং বিবাহযোগ্যা কন্যাদের বিবাহ ভাতা। এর মাধ্যমে দেশের প্রায় ১ লক্ষ বিএসএফ কর্মচারীর বিধবা ও শিশুরা নিজেদের সম্ভ্রম বজায় রেখে জীবনধারণে সক্ষম হবেন।

সূত্র: নিউ ইন্ডিয়া সমাচার