এন.সি.ডি.সি. (N.C.D.C ) জাতীয় সমবায় উন্নয়ন নিগম (এন.সি.ডি.সি.) ১৯৬৩ সালে সংসদের একটি আইনের অধীনে ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত একটি শীর্ষ স্তরের সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা উত্পাদন, প্রক্রিয়াজাতকরণ, বিপণন, সংরক্ষণ, কৃষি পণ্য আমদানি ও রপ্তানি, খাদ্যসামগ্রী, শিল্পজাত পণ্য, পশুসম্পদ এবং অন্যান্য কিছু পণ্য এবং হাসপাতাল, স্বাস্থ্যসেবা, শিক্ষা ইত্যাদি পরিষেবার জন্য সমবায় নীতির ভিত্তিতে কার্যকলাপ পরিকল্পনা ও প্রচারের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। এন.সি.ডি.সি. প্রাথমিক, জেলা, রাজ্য স্তর/মাল্টি-স্টেট সমস্ত স্তরের সমবায়কে আর্থিক সহায়তা প্রদান করে। এন.সি.ডি.সি. ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন। এন.সি.ডি.সি. সমবায়ের বিভিন্ন পণ্য ও পরিষেবা সরবরাহকরণে একটি আর্থিক শক্তি হিসাবে উদ্ভূত হয়েছে। এটি একটি ISO 9001:2015 স্বীকৃত সংস্থা। এন.সি.ডি.সি. ১৮টি আঞ্চলিক কার্যালয় ও নতুন দিল্লীতে অবস্থিত প্রধান কার্যালয়ের মাধ্যমে মূল্যায়ন ও অনুমোদনের একটি সহজ, স্বচ্ছ এবং শক্তিশালী ব্যবস্থা অনুসরণ করে। এটি সমবায়গুলির সর্বাধিক পছন্দের আর্থিক প্রতিষ্ঠান। আয়ুষ্মান সহকার হাসপাতাল, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা ভারত সরকারের কৃষি, সহকারিতা ও কৃষক কল্যাণ বিভাগ, কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রনালয়ের গেজেট বিজ্ঞপ্তি অনুসারে এন.সি.ডি.সি. আইনের অধীনে অধিসূচীত পরিষেবা। এন.সি.ডি.সি. অধিসূচীত পরিষেবার জন্য আর্থিক সহায়তা প্রদান করে। উদ্দেশ্য মাননীয় প্রধানমন্ত্রী ১৫-ই আগস্ট, ২০২০ সালে জাতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশন চালু করেছেন। এটি ভারতের স্বাস্থ্য ক্ষেত্রে নতুন বিপ্লব আনবে এবং প্রযুক্তির সহায়তায় চিকিৎসা ক্ষেত্রের সমস্যার সমাধান করবে। জাতীয় স্বাস্থ্য নীতি, ২০১৭'র মূল লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে স্বাস্থ্য ব্যবস্থাকে আকার দেওয়ার উদ্দেশ্যে - স্বাস্থ্য সেবায় বিনিয়োগ, স্বাস্থ্য পরিষেবা সংগঠন, ক্রস সেক্টোরাল প্রক্রিয়ার মাধ্যমে রোগ প্রতিরোধ ও সুস্বাস্থ্যের প্রচার, প্রযুক্তিলভ্যতা, মানবসম্পদের বিকাশ, চিকিৎসা বহুত্ববাদকে উৎসাহিত করা, নলেজ বেস তৈরী করা, উন্নত আর্থিক সুরক্ষা কৌশলগুলি বিকাশ করা, নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য আশ্বাসকে মজবৃত করা এবং সকলকে সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্য পরিষেবা সরবরাহের জন্য একটি ব্যাপক দৃষ্টিকোণের প্রয়োজন - হাসপাতাল, স্বাস্থ্য পরিষেবা, চিকিৎসা শিক্ষা, নার্সিং শিক্ষা, প্যারামেডিকাল শিক্ষা, স্বাস্থ্য বীমা এবং আযুষের মতো সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার সাথে একত্রীকরণ করা। এটা দেখা গেছে যে খণ সহায়তার অভাবে অনেক সমবায় হাসপাতালগুলি এম.বি.বি.এস, বি.ডি.এস, বি.এ.এম.এস, বি.এইচ.এম.এস, বি.পি.টি এবং বি.ইউ.এম.এস এছাড়াও পি.জি/ডি.এন.বি প্রোগ্রাম ইত্যাদি চিকিৎসা শিক্ষার নতুন দিকগুলি চালু করতে অসুবিধার সম্মুখীন হয়। তদনুসারে, এন.সি.ডি.সি. আযুল্মান সহকার প্রকল্প চালু করেছে। প্রকল্পের উদ্দেশ্যগুলি হলো: সমবায় সমিতি কর্তৃক হাসপাতাল/স্বাস্থ্য সেবা/শিক্ষা সুবিধার মাধ্যমে সাশ্রয়ী ও সর্বজনীন স্বাস্থ্য পরিষেবা সরবরাহ করা। সমবায় সমিতি কর্তৃক আযুষ চিকিৎসার সুবিধা প্রচারে সহায়তা করা, জাতীয় স্বাস্থ্য নীতির লক্ষ্য পূরণে সমবায় সমিতিগুলির সহায়তা করা, জাতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশনে সমবায় সমিতিগুলির অংশগ্রহণে সহায়তা করা, স্বাস্থ্য শিক্ষা, সেবা, বীমা এবং এর সাথে সম্পর্কিত কার্যক্রমে সর্বাঙ্গীণ স্বাস্থ্যসেবা সরবরাহ করতে সমবায় সমিতিগুলোকে সাহায্য করা। আয়ুষ্মান সহকারের অন্তর্গত কার্যকলাপগুলি হলো:- ১) পরিকাঠামো: প্রতিষ্ঠা, আধুনিকীকরণ, সম্প্রসারণ, মেরামত, হাসপাতাল সংস্কার, স্বাস্ক্যসেবা এবং শিক্ষার পরিকাঠামোর জন্য- সকল ধরণের পরিকাঠামোর জন্য: হাসপাতাল, মেডিকেল/ আয়ুশ/ ডেন্টাল/ নার্সিং ফার্মাসি/ প্যারামেডিকাল ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানে ম্নাতক বা ম্নাতকোত্তর প্রোগ্রাম, যোগা ওয়েলনেস সেন্টার আয়ুর্বেদ, আযালোপ্যাথি, ইউনানী, সিদ্ধা, হোমিওপ্যাথি এবং অন্যান্য ওঁষঘি স্বাস্থসেবা কেন্দ্র, প্রবীণদের জন্য স্বাস্থ্য পরিষেবা, পেলিয়েটিভ কেয়ার সার্ভিসেস, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্বাস্থ্য পরিষেবা, মানসিক স্বাস্থ্য পরিষেবা, জরুরী চিকিৎসা পরিষেবা/ট্রমা সেন্টার, ফিজিওথেরাপি কেন্দ্র, ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা, হেলথ ক্লাব এবং জিম, আয়ুষ উষধ উৎপাদন, ওষধ পরীক্ষাগার, দন্তসেবা কেন্দ্রঃ চক্ষু সেবা কেন্দ্রঃ পরীক্ষাগার পরিষেবা, ডায়াগনস্টিক পরিষেবা, ব্লাড ব্যাংক / ট্রান্সফিউশন পরিষেবা, পঞ্চকর্ম / থোককানাম / সরসূত্র থেরাপি কেন্দ্র, ইউনানির রেজিমেন্টাল থেরাপি কেন্দ্র, মাতৃস্বাস্থ্য এবং শিশু যন্্র পরিষেবা, প্রজনন ও শিশু স্বাস্থ্য পরিষেবা, এন.সি-ডি-সি. দ্বারা সহায়তা হিসাবে উপযুক্ত হিসাবে বিবেচিত হতে পারে যে কোনও অন্যান্য কেন্দ্র বা পরিষেবা, টেলিমেডিসিন এবং রিমোট সহায়তায় চিকিৎসা পদ্ধতি, স্বাস্থ্য সরবরাহ, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা, ডিজিটাল স্বাস্থ্যের সাথে সম্পর্কিত তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, বীমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষের (আই.আর.ডি.এ) দ্বারা অনুমোদিত স্বাস্থ্য বীমা। ২) উপরোক্ত অনুচ্ছেদ-১ এ উল্লিখিত বিষয়গুলির ক্ষেত্রে প্রতিদিনের ক্রিয়াকলাপের জন্য প্রয়োজনীয় ওয়ার্কিং ক্যাপিটাল উত্থাপনের জন্য মার্জিন মানি সহায়তা। ৩) প্রতিদিনের ক্রিয়াকলাপের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল যোগ্যতা রাজ্য / মাল্টি-স্টেট সমবায় আইনের অধীনে নিবন্ধিত যেকোন সমবায় সমিতি, যাদের উপ-বিধিতে হাসপাতাল / স্বাস্থ্যসেবা / স্বাস্থ্য শিক্ষার সাথে সম্পর্কিত সেবা গ্রহণের জন্য উপযুক্ত বিধান অন্তর্তুক্ত, তারা প্রকল্পের অধীনে নির্দেশিকাগুলি পূরণের সাপেক্ষে আর্থিক সহায়তার জন্য উপযুক্ত। এন.সি.ডি.সি,. সহায়তা রাজ্য সরকার / কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনের মাধ্যমে বা এন.সি.ডি.সি. ডাইরেক্ট ফান্ডিং নির্দেশিকা পুরণকারী সমবায়গুলিকে সরাসরি সরবরাহ করা হবে। ভারত সরকার / রাজ্য সরকার / অন্যান্য আর্থিক সংস্থার পরিকল্পনা বা কর্মসূচীর সাথে ডোভটেলিং করা যেতে পারে। প্রকল্পের ব্যয় প্রকৃত প্রয়োজন অনুসারে। খণের মেয়াদ প্রকল্পের ধরণ ও উপার্জনের ক্ষমতার উপর নির্ভর করে এবং আসল পরিশোধের ওপর ১ থেকে ২ বছরের মোরাটোরিয়াম সহ খণের সময়সীমা ৮ বছর হবে। সুদের হার সুদের হার এন.সি.ডি.সি. সার্কুলার দ্বারা বিভিন্ন সময়ে নির্ধারিত হয়। সময়ে পরিশোধের সাপেক্ষে যে সমস্ত সমবায় সমিতিতে পুরো মেয়াদ কালে মহিলা সদস্য সংখ্যাগরিষ্ঠ তাদের এন.সি.ডি.সি."র প্রযোজ্য সুদের হারের তুলনায় ১% কম হারে প্রদান করা হবে। সিকিউরিটি এন.সি.ডি.সি. সহায়তা রাজ্য সরকারের মাধ্যমে বা ডাইরেক্ট ফান্ডিংয়ের অধীন প্রদান করা হয়। ডাইরেক্ট ফান্ডিংয়ের ক্ষেত্রে, সমবায় সমিতি এন.সি.ডি.সি.”র প্রয়োজন অনুসারে নিম্নলিখিত গুলির যেকোনো একটি অথবা সম্মিলিতভাবে খণের সিকিউরিটির প্রস্তাব দিতে পারে: এন.সি.ডি.সি. খণের ১.৫ গুন পরিমাণে প্রকল্পের আওতায় সৃষ্ট সম্পদ সহ সম্পদের বন্ধকী; রাজ্য / কেন্দ্রীয় সরকার কর্তৃক গ্যারান্টি; এন.সি.ডি.সি. খণের ১.২ গুন পরিমাণে সিডিউলড ব্যাঙ্ক/ ন্যাশনালাইজড ব্যাঙ্ক গুলির ফিক্সড ডিপোজিট রিসিপ্ট এর প্লেজ; কেন্দ্রীয় পিএসইউ/ সংবিধিবদ্ধ সংস্থা / কেন্দ্রীয় পিএসইউগুলির সিএসআর ফাউন্ডেশন দ্বারা গ্যারান্টি; সিডিউলড ব্যাঙ্ক / ন্যাশনালাইজড ব্যাংকগুলির গ্যারান্টি; এন.সি.ডি.সি. খণের ১.২ গুনের পরিমাণে সরকারী বন্ড/ সিকিওরিটির হাইপোথেকেশন এবং এসাইনমেন্ট। ভর্তুকি এন.সি.ডি.সি. খণ অন্যান্য ভর্তুকি / গ্রান্ট / ভি.জি.এফ. / বা কেন্দ্র বা রাজ্য সরকারের/ অন্যান্য ফান্ডিং এজেন্সির ব্যবস্থার সাথে ডোভটেলিং-এর জন্য প্রস্তাবিত আছে। ফান্ডিং প্যাটার্ন নিম্নলিখিত ফান্ডিং প্যাটার্ন অনুসারে প্রকল্লগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা হবে: পরিকাঠামো গঠন (প্রকল্প সুবিধা): রাজ্য সরকারের মাধ্যমে ডাইরেক্ট ফান্ডিং এন.সি.ডি.সি. থেকে রাজ্য সরকার রাজ্য সরকার থেকে সমবায় সমিতি এন.সি.ডি.সি. থেকে সমবায় সমিতি ঋণ *-৯০% ঋণ *-৫০% শেয়ার ক্যাপিটাল * *-৪০% ঋণ *-৭০% সোসাইটির শেয়ার-১০% সোসাইটির শেয়ার-১০% সোসাইটির শেয়ার-৩০% * ভারত সরকার বা রাজ্য সরকার অথবা অন্য কোনো ফান্ডিং এজেন্সির ভর্তুকি/ গ্রান্ট ডোভটেল করা হলে, ঋণের পরিমাণ আনুপাতিক হারে কামানো যেতে পারে। ** রাজ্য সরকার শেয়ার ক্যাপিটাল না দিলে এই ৪০%-ও ঋণ হিসাবে সমিতিকে প্রদান করা হবে। মার্জিন মানি: রাজ্য সরকারের মাধ্যমে ডাইরেক্ট ফান্ডিং এন.সি.ডি.সি. থেকে রাজ্য সরকার রাজ্য সরকার থেকে সমবায় সমিতি এন.সি.ডি.সি. থেকে সমবায় সমিতি ব্যাংক ঋণ পাওয়ার জন্য ঋণ * ১০০% ঋণ বা শেয়ার ক্যাপিটাল বা ঋণ সহ শেয়ার ক্যাপিটাল * ১০০% ঋণ * ১০০% ** ভারত সরকার বা রাজ্য সরকার অথবা অন্য কোনো ফান্ডিং এজেন্সির ভর্তুকি/ গ্রান্ট ডোভটেল করা হলে, খণের পরিমাণ আনুপাতিক হারে কামানো যেতে পারে। *** মার্জিন মানি সহায়তার পরিমান/যোগ্যতা, মূল্যায়নের মাধ্যমে স্থির করা হবে। ওয়ার্কিং ক্যাপিটাল: রাজ্য সরকারের মাধ্যমে ডাইরেক্ট ফান্ডিং এন.সি.ডি.সি. থেকে রাজ্য সরকার রাজ্য সরকার থেকে সমবায় সমিতি এন.সি.ডি.সি. থেকে সমবায় সমিতি প্রয়োজন অনুযায়ী ঋণ ঋণ ঋণ ডিউ ডিলিজেন্স এন.সি.ডি.সি. কোনও প্রকল্প অনুমোদনের আগে তার মূল্যায়নের জন্য যথাযথ অধ্যয়ন ও অনুশীলন করবে। অন্যান্য এন.সি.ডি.সি. স্কিম, সহায়তার নিদর্শন, এন.সি.ডি.সি. তহবিল, সাধারণ মানদণ্ড, সাধারণ আবেদন ফর্ম ইত্যাদির আরও তথ্যের জন্য, দয়া করে ১///৬/.00০-1। দেখুন বা এন.সি.ডি.সি. আঞ্চলিক কার্যালয়/ প্রধান কার্যালয়ে যোগাযোগ করুন, ঠিকানা এবং যোগাযোগের নম্বর ওয়েবসাইটে বর্তমান।