পরিচয় জাতীয় সাফাই কর্মচারী বিত্ত উন্নয়ন নিগম সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীনে সৃষ্ট। শুরু হয়েছিল ২৪ জানুয়ারি ১৯৯৭-এ। এটি সম্পূর্ণ ভারত সরকারের অধীনস্থ সংস্থা, কোম্পানিজ অ্যাক্ট ১৯৫৬-র ২৫ ধারা অনুযায়ী নিবন্ধিকৃত। মুনাফাবিহীন এই কোম্পানির অনুমোদিত শেয়ার ক্যাপিটলের পরিমাণ ৬০০ কোটি টাকা, পেড আপ ক্যপিটাল ৪৪.৯৯ কোটি টাকা। ভারত সরকার মনোনীত বোর্ড অফ ডাইরেক্টর কোম্পানিটি পরিচালনা করে। সাফাই কর্মচারী ও ময়লাবাহক এবং তাদের উপর নির্ভরশীলদের জন্য তহবিল নির্দিষ্ট খাতে খরচ করার জন্য এনএসকেএফডিসি সৃষ্টি করা হয়। এরা রাজ্যের ‘চ্যানেলাইজিং এজেন্সি’ এবং রাজ্য সরকার মনোনীত সংস্থার মাধ্যমে টাকা খরচ করে। লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি উদ্দিষ্ট গোষ্ঠীকে (প্রায় ৫০ লক্ষ জনসংখ্যা) আর্থিক সাহ্যায্য দেওয়া যাতে তারা রোজগারের ব্যবস্থা করতে পারে এবং প্রশিক্ষণের প্রকল্প গ্রহণ করে, শিক্ষণের মানোন্নয়ন করে, নির্দিষ্ট সময়ের ভিতর কাজ খুঁজে নিতে পারে তার ব্যবস্থা করা। দেশের দরিদ্রের মধ্যে দরিদ্রতম সাফাই কর্মচারীদের বেশির ভাগ অংশকে যাতে বিভিন্ন প্রকল্পের আওতায় নিয়ে এসে এনএসকেএফডিসির বিভিন্ন খাত থেকে সাহায্যের ব্যবস্থা করা যায় সে দিকে নজর দেওয়া। উদ্দেশ্য মেমোরান্ডাম ও আর্টিকল অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী এই নিগমের উদ্দেশ্য: ১) কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার ও কেন্দ্র শাসিত অঞ্চলের নির্দিষ্ট স্টেট চ্যানেলাইজিং এজেন্সির মাধ্যমে সহজ শর্তে ঋণ, অনুদান ও ভর্তুকি ও আগাম অর্থের ব্যবস্থা করে সাফাই কর্মচারী, ময়লা বাহক ও তাদের উপর নির্ভরশীলদের স্বনিযুক্তি প্রকল্পের ব্যবস্থা করা বা উপযুক্ত জীবিকার সন্ধান দেওয়া। ২) সাফাই কর্মচারী ও ময়লাবাহকদের পরিবারের ছাত্র-ছাত্রীদের স্নাতক ও তৎপরবর্তী স্তরে পেশা অভিমুখী কারিগরী শিক্ষার জন্য ঋণের ব্যবস্থা করা। ৩) জঞ্জাল সাফাই সংক্রান্ত কাজের উপযুক্ত প্রশিক্ষণ, প্রশিক্ষণের মানোন্নয়ন, গুণমানের নিয়ন্ত্রণ, ও ফেসিলিটি সেন্টার তৈরি করা। ৪) সাফাই কর্মচারী, ময়লাবাহক বা তাদের উপর নির্ভশীল যারা তাদের প্রতিষ্ঠিত উৎপাদন ইউনিট ও পরিষেবা ইউনিটের যথোপযুক্ত ব্যবস্থাপনা করা এবং তাদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া। ৫)সাফাই কর্মচারী,ময়লাবাহক বা তাদের উপর নির্ভশীলদের মধ্যে যারা বাঁ যে গোষ্ঠী স্বনির্ভর তাদের প্রতিষ্ঠিত ইউনিট বা সমবায়ের জন্য পণ্য বাজারজাত করা, কাঁচামাল সংগ্রহ করার ব্যাপারে সহযোগিতা করা। ৬) সাফাই কর্মচারী, ময়লাবাহক বা তাদের উপর নির্ভশীলদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চল প্রতিষ্ঠিত বোর্ড, নিগম ও এজেন্সির কাজ পরিচালনা ও দেখভাল করার ব্যাপারে উপযুক্ত দায়িত্বপ্রাপ্ত সংস্থার ভূমিকা গ্রহণ। ৭) সাফাই কর্মচারী, ময়লাবাহক বা তাদের উপর নির্ভশীলদের জন্য গৃহীত সরকারি প্রকল্প ও নীতিগুলি জোরদার করতে সাহায্য করা। সাফাই কর্মচারীদের ঋণ প্রকল্প ১) শিক্ষা সংক্রান্ত ঋণ (ইএল) ২) মেয়াদি ঋণ (টিএল) ৩) মহিলা অধিকারিতা যোজনা (এমএওয়াই) ৪) মহিলা সমৃদ্ধি যোজনা (এমএসওয়াই) ৫) ক্ষুদ্র ঋণ প্রকল্প (এমসিএফ) ৬) স্যানিটেশন কর্মীদের পুনর্বাসন প্রকল্প (এসডবলুআরএস) সূত্র: জাতীয় সাফাই কর্মচারী বিত্ত ও উন্নয়ন নিগম।